রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

মধ্যপ্রাচ্যে ঈদ হতে পারে শনিবার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ১০৯ বার

সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল ফিতর আগামী শনিবার হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র।

তবে সবকিছু নিশ্চিত হবে চাঁদ দেখার ওপর নির্ভর করে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট দেশগুলো শাওয়াল মাসের চাঁদ পর্যবেক্ষণ করবে।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র এক টুইটার পোস্টে বলেছে, পশ্চিম আফ্রিকা ছাড়া অধিকাংশ আরব ও অন্যান্য ইসলামিক দেশে বৃহস্পতিবার (২০ এপ্রিল) খালি চোখে বা দূরবিক্ষণ যন্ত্রের মাধ্যমে চাঁদ দেখার সম্ভাবনা খুবই কম। তাই শনিবারই ঈদ হওয়ার সম্ভাবনা বেশি।

কেন্দ্রটি এটা পরিষ্কার করে বলেছে যে, ‘জ্যোতির্বিদ্যা সংক্রান্ত তথ্য’ দ্বারা এ ধারণা করা হচ্ছে। মুসলিম বিশ্বের দেশগুলোতে অবশ্য আরবি মাস শুরুর ধারণা নেয়ার পদ্ধতি ভিন্ন ভিন্ন।

সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, ওমান কুয়েতসহ উপসাগরীয় দেশগুলো ইতোমধ্যে ঈদুল ফিতরের জন্য ছুটি ঘোষণা করে দিয়েছে। আরব আমিরাত ও সৌদি আরব চার দিন ছুটি ঘোষণা করলেও কাতার ঘোষণা করেছে ১১ দিন ছুটি। এছাড়া ওমান ও কুয়েতের সরকারি অফিসগুলোতে থাকবে পাঁচ দিনের ছুটি।

এদিকে, সৌদি আরবের সুপ্রিম কোর্ট মুসলমানদেরকে বৃহস্পতিবার বিকেলে চাঁদ অনুসন্ধানের আহ্বান জানিয়েছে।

সূত্র : গালফ নিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com