মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

ইশান আউট হতেই গ্যালারিতে সুহানার গালি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ১২৬ বার

কলকাতা নাইট রাইডার্সের অন্যতম কর্ণধার শাহরুখ খান। আইপিএল চলাকালে তাই মাঝেমধ্যেই মাঠে দেখা যায় বলিউড বাদশাকে। পিছিয়ে নেই তার পরিবারের সদস্যরাও। নিলাম কিংবা স্টেডিয়ামের গ্যালারি; নিয়মিতই দেখা যায় শাহরুখকন্যা সুহানা খানকে। স্টেডিয়ামে এসে বেশ কয়েকবারই সংবাদের শিরোনাম হয়েছেন সুহানা। তবে এবার স্টেডিয়ামে নেতিবাচক একটি কারণে তাকে নিয়ে শুরু হয়েছে কটাক্ষ।

রোববার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চলছিল কলকাতা নাইটা রাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ। প্রথমে ব্যাট করে ১৮৫ রান করে কলকাতা। জবাব দিতে নেমে মুম্বাইকে ঝড়ো সূচনা এনে দেন ইশান কিশান। তবে ম্যাচের অষ্টম ওভারে লেগ স্পিনার বরুণ ধাওয়ানের বলে বোল্ড হন দুইশর বেশি স্ট্রাইকরেটে ব্যাট করতে থাকা ইশান।

ইশানের আউট হওয়ার পর গ্যালারিজুড়ে দেখা যায় কেকেআর সমর্থকদের উল্লাস। সে সময়ই আবেগে সুহানার মুখ দিয়ে বের হয়ে যায় গালাগালি। তবে তিনি যে কাউকে উদ্দেশ্য করে খারাপ কথা বলেননি সেটি ভিডিও থেকেই বোঝা গেছে।

তবে সমালোচনা শুরু হতে সময় লাগেনি মোটেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও দেখে অনেক ব্যবহারকারী বলছেন, ‘বাবার পরে ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিষিদ্ধ হবেন মেয়েও।’ তবে খেলার প্রতি সুহানার আবেগ দেখে খুশিও হয়েছেন অনেকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com