শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

অবশেষে সিলেটে স্বস্তির বৃষ্টি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ১৪০ বার

প্রায় দুই সপ্তাহ তীব্র দাবদাহের পর অবশেষে সিলেট জেলার বিভিন্ন উপজেলায় নেমেছে স্বস্তির বৃষ্টি। সোমবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বৃষ্টি শুরু হয়। পরে রাত ১০টার দিকে ঝড়ো বৃষ্টি ও কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে।

এছাড়া, সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জ ছাড়াও জকিগঞ্জ, বিয়ানীবাজার, জৈন্তাপুর উপজেলার কিছু জায়গায় বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মধ্যরাত থেকে সিলেট নগর ও আশপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে।

এদিকে সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন জানান, আমরা আগে থেকেই বৃষ্টির আভাস দিয়েছিলাম। কোম্পানিগঞ্জসহ বেশ কয়েক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদী। এদিন ঈশ্বরদীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সিলেটে এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com