বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

এবার বনানীর এআর টাওয়ারে আগুন

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১৩৯ বার

রাজধানীর বনানী ২৪ কামাল আতাতুর্ক এভিনিউয়ের ১২তলা বিশিষ্ট এআর টাওয়ারে আগুন লেগেছে।

বুধবার (১৯ এপ্রিল) ভোর ৫টার দিকে টাওয়ারের ৫ম তলায় আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

তিনি জানান, ভোর ৫টা ১০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে আমাদের তিনটি ইউনিট ৫টা ১৮ মিনিটের দিকেই ঘটনাস্থলে পৌঁছে যায়। তাদের চেষ্টায় সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল ৭টা ৭ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিভে যায়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com