বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আইপিএলে ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১১৯ বার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফিরে এলো ফিক্সিং কাণ্ড। এবার ম্যাচ গড়াপেটার প্রস্তাব পেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজ। তবে এই ডানহাতি সঙ্গে সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডকে বিষয়টি জানিয়ে দেন।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ইতোমধ্যে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। তবে বোর্ডের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

জানা যায়, সম্প্রতি সিরাজ এক অজানা ব্যক্তির কাছ থেকে ফোন পান। সেই ব্যক্তি নিজেকে বাসচালক বলে পরিচয় দেন। সে নাকি পেশাদার কোনো জুয়াড়ি নন। হায়দ্রাবাদের সেই বাসচালক আইপিএলের ম্যাচগুলিতে নিয়মিত জুয়া খেলেন। সম্প্রতি জুয়া খেলতে গিয়ে বহু টাকা ক্ষতি হয়েছে তার। এর পরেই ব্যাঙ্গালুরু দলের ভেতরের খবর জানতে চেয়ে সিরাজকে ফোন করেন তিনি।

এ নিয়ে বোর্ডের এক কর্মকর্তা সংবাদ সংস্থাকে বলেন, ‘সিরাজ সঙ্গে সঙ্গে বোর্ডকে এই খবর জানায়। বোর্ডের দুর্নীতি বিরোধী শাখার আধিকারিকরা সঙ্গে সঙ্গে কাজে নেমে পড়েন। সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এর থেকে বেশি কিছু এখনই বলা সম্ভব নয়।’

আইপিএল অবশ্য আগেও ম্যাচ গড়াপেটার ঘটনা ঘটেছে। এই অপরাধে ২০১৩ সালে শ্রীসান্ত, অঙ্কিত চহ্বান ও অজিত চাণ্ডিলাকে গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়া চেন্নাই দলের তৎকালীন শীর্ষ কর্মকর্তা গুরুনাথ মেইয়াপ্পানকেও গ্রেপ্তার করা হয়। চেন্নাই এবং রাজস্থান দলকে ম্যাচ গড়াপেটায় জড়িত থাকার অপরাধে দু’বছর করে নির্বাসিত করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com