বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে পর্যটকের মরদেহ উদ্ধার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ১৬২ বার

পটুয়াখালীর কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে রিপন বিশ্বাস (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার সকাল সাড়ে ১০টায় সোনার বাংলা হোটেলের ১০৫ নম্বর কক্ষ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। রিপন যশোর চৌগাছা থানার মাধব চন্দ্র বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, রিপন সাভারের আশুলিয়ায় থাকেন। গত শুক্রবার তার ছোট স্ত্রী গঙ্গা রানীকে নিয়ে কুয়াকাটায় ঘুরতে এসে আবাসিক হোটেল ‘সোনার বাংলা’য় ওঠেন। গতকাল শনিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে তার বড় স্ত্রীর সঙ্গে মোবাইলে ঝগড়া হয়। পরে গভীর রাতে তিনি এবং তার স্ত্রী ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে ওঠে তার স্ত্রী রিপনকে ওড়না দিয়ে ওই ঘরের জানালার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। পরে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীকালে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com