বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

সানিয়ার সাথে বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললেন মালিক

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ১২০ বার

তারকা দম্পতির বিবাহবিচ্ছেদ হয়ে গেছে- গত কয়েক মাস ধরে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক ও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে জড়িয়ে এই আলোচনায় সামাজিক যোগাযোগমাধ্যম বেশ সরগরম।

এ আলোচনা আরো ডালপালা মেলে যখন সানিয়া মির্জা শোয়েব মালিককে ছাড়া শুধু ছেলেকে নিয়ে পবিত্র ওমরাহ পালন করতে যান। এছাড়া রমজানে ইফতারির টেবিলেও কেবল ছেলেকে নিয়ে তাকে বসতে দেখা গেছে।

শুধু তাই নয়; সানিয়া নিজের প্রোফাইল থেকে সরিয়ে ফেলেছেন স্বামী মালিকের ছবি। এতে আরো সন্দেহ বাড়ে ভ্ক্তদের কিন্তু বিবাহবিচ্ছেদ নিয়ে দুজনের কেউই মুখ খোলেননি।

অবশেষে এ নিয়ে মুখ খুললেন শোয়েব মালিক। তিনি বললেন, এটা আসলেই একটা গুজব। আমাকে দেখান তো কোন দম্পতির জীবনে মান-অভিমানের মতো ছোটোখাটো ঘটনা না ঘটে।

সানিয়া অভিমান করে তার তার প্রোফাইল থেকে আমার ছবি সরিয়ে ফেলায় অনেকে গুজব ছড়াচ্ছে, আমাদের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। এটা মোটেও সত্য নয়।

উল্লেখ্য, ২০১৩ সালে পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। ইজহান নামে তাদের একটি ছেলে সন্তান আছে।

শোয়েব বলেন, আমি ক্রিকেট নিয়ে এবং সানিয়া টেনিসকে বিদায় জানানোর পর আইপিএল নিয়ে ব্যস্ত থাকায় আমরা দুজন দুই দেশে অবস্থান করছি। কিস্তু আমাদের মধ্যে যোগাযোগ ঠিকই আছে।

পাকিস্তানের জিও নিউজকে দেয়া সাক্ষাৎকারে শোয়েব মালিক এসব কথা বলেন। শোয়েব আরো বলেন, সানিয়া রাগ করে আমাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করে রাখায় এ গুজবটি আরো বেশি ডালপালা মেলেছে। আসলে আমরা দুজন একই আছি। আমাদের মধ্যে কোনো বিচ্ছেদের ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com