সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

ঈদের ছুটি শেষে অফিস খুলছে আজ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ৯৩ বার

টানা পাঁচ দিন ঈদের ছুটি শেষে আজ সোমবার সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খুলছে। রমজানের আগের সময়সূচি ধরে অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে অফিস।
এক মাস রোজা পালন শেষে শনিবার (২২ এপ্রিল) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। ঈদ উপলক্ষে গত ১৯ এপ্রিল থেকে ছুটি কাটাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তাদের সেই ছুটি শেষ হয়েছে গতকাল রোববার।

চলতি বছর শবে কদরের ছুটির পর ঈদের ছুটি শুরু হওয়ার আগে গত ২০ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা ছিল। ঈদুল ফিতরের ছুটির সঙ্গে ওই দিন (২০ এপ্রিল) বাড়তি এক দিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এক দিন বাড়তি ছুটি ঘোষণার ফলে টানা পাঁচ দিনের ছুটি পান সরকারি চাকরিজীবীরা।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com