বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

গ্যাস লিকেজ থেকে অটোরিকশায় আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ১৫৪ বার

চট্টগ্রামের শাহ আমানত রহ: ব্রিজ এলাকায় সিএনজি অটোরিকশায় গ্যাস সিলেন্ডার বিস্ফোরণ হয়ে একই পরিবারের পাঁচজন যাত্রী অগ্নিদগ্ধ হয়েছেন।

সোমবার দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধ হয়ে আহতরা হলেন- কর্ণফুলী উপজেলার উত্তর শিকলবাহা এলাকার বিলকিস (২৮), জোসনা বেগম (২৮), সাথী আক্তার (১৭), জান্নাত (৮) ও কাইনাত (৩)। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির উপসহকারী পুলিশ পরিদর্শক আলাউদ্দিন তালুকদার। তিনি বলেন, দুপুরে শাহ আমানত রহ: সেতু এলাকায় একটি সিএনজি অটোরিকশার গ্যাস সিলেন্ডার বিস্ফোরণ হয়। এতে একই পরিবারের পাঁচজনযাত্রী অগ্নিদগ্ধ হন। অগ্নিদগ্ধ হয়ে আহতদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বর্তমানে ওই পাঁচজন বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করেছেন ওই পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com