শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

জন্মের পরই রাগ দেখাল নবজাতক!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৩১ বার

সাধারণত নবজাতক জন্মের সময় কান্না করে। অনেক আদর করে থামাতে হয় সেই কান্না। স্বাভাবিকভাবে কান্না না করলে চিকিৎসকরা নবজাতকের ফুসফুস ভালো রাখার জন্য কান্না করানোর চেষ্টা করেন। এবার এক নবজাতককে চিকিৎসকরা কান্না করাতে গিয়ে ঘটল অন্যরকম ঘটনা, নবজাতকটি কান্না তো করেই না উল্টো রেগে আগুন!

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইল’র খবরে বলা হয়, গত ১৩ ফেব্রুয়ারি ব্রাজিলের রিও ডি জেনিরোর একটি হাসপাতালে এক কন্যা শিশু জন্মগ্রহণ করে। জন্মের পর শিশুটি কান্না না করায় চিকিৎসকরা তাকে কান্না করানোর চেষ্টা করে। কান্না না করে শিশুটি চিকিৎসকদের ওপর রাগ দেখায়। পরে তাকে আর কাঁদাতে পারেননি চিকিৎসকরা। তার অ্যাম্বিক্যাল কর্ড কাটার আগে থেকেই চিকিৎসকেরা তাকে কাঁদানোর চেষ্টা করেন। কিন্তু সে কাঁদেনি, উল্টো রেগে গেছে। নবজাতকের এই ছবিই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ইসাবেলা পেরেরা ডি জিসাস নামের শিশুটির রেগে আগুন হওয়ার ভিডিও ও স্থিরচিত্র ধারণ করেছেন তার বাবা রড্রিগো কুনস্টম্যান। পেশাদার আলোকচিত্রী রড্রিগো কুনস্টম্যান তার শিশুর ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। নবজাতকের এমন অভিব্যক্তি নিমেষেই ভাইরাল হয়ে গেছে।

রড্রিগো কুনস্টম্যান বলেন, ‘এই মুহূর্তটা কখনোই ভোলার নয়। একদিকে খুব দুঃশ্চিন্তা তার মধ্যে জন্মানোর ঠিক পরই মেয়ের এমন অভিব্যক্তি যদি ক্যামেরাবন্দি না করতাম, তবে কিছুতেই আমার স্ত্রীকে এই দৃশ্য দেখাতে পারতাম না। চিকিৎসকরা রীতিমতো নাজেহাল হয়ে গিয়েছিলেন ওকে কাঁদানোর চেষ্টায়। তারপর এমন এক্সপ্রেশনে চিকিৎসকরা হেসেই ফেলেছেন।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com