শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

ভোটার নিবন্ধনের সময় বাড়ালো সিলেট এমসি অ্যান্ড গভ. কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১৫৯ বার

ভোটার নিবন্ধনের সময়সীমা বাড়ালো সিলেট এমসি অ্যান্ড গভ. কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ ইউএসএ ইনক। পূর্বের নির্ধারিত ২৫ এপ্রিল পরিবর্তন করে আগামী ১৪ মে ২০২৩ পর্যন্ত এ সময় বাড়ানো হয়েছে।

এক বিবৃতিতে সিলেট এমসি অ্যান্ড গভ. কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ ইউএসএ ইনকের সহ সাধারন সম্পাদক আর. সি টিটো এ তথ্য নিশ্চিত করেছেন।

উক্ত কলেজ দুটির সাবেক শিক্ষার্থীদের সংগঠনের সদস্য হয়ে নতুন নেতৃত্ব নির্বাচনে ভূমিকা রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি আরো জানান, ভোটারদের সুবিধার জন্য সময় বাড়ানো হয়েছে। এছাড়া নিবন্ধনের সময়সীমার শেষ দিন ১৪ মে বিকেল ২টা থেকে ৬টার মধ্যে 7021 31st Ave, East Elmhurst, NY. 11370 ঠিকানায় উপস্হিত হয়ে আগ্রহীরা নিবন্ধিত হতে পারবেন।

এসংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য বর্তমান কার্যকরী কমিটির সদস্য মোস্তফা কামাল পাশা মওদুদসহ (347-839-9498) সংশ্লিষ্ট কার্যকরী কমিটির সাথে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com