বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

সূর্যের সঙ্গে ব্যবধান কমল রিজওয়ানের

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১২৩ বার

শেষ ম্যাচে ৯৮সহ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মোহাম্মদ রিজওয়ানের রান ১৬২। তাতে আইসিসি রেটিং ৭৯৮ থেকে হয়েছে ৮১১। তবে শীর্ষে থাকা সূর্যকুমার যাদবের সঙ্গে রেটিংয়ের ব্যবধানই কমেছে রিজওয়ানের, র‌্যাঙ্কিংয়ের কোনো পরিবর্তন হয়নি।

৯০৬ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে সূর্যকুমার। আর ৮১১ পয়েন্ট নিয়ে দুইয়ে রিজওয়ান। দুজনের রেটিংয়ের পার্থক্য ৯৫। সংক্ষিপ্ত ফরম্যাটের র‌্যাঙ্কিংয়ে তিনে যথারীতি বাবর আজম। তবে ১৩ রেটিং পয়েন্ট কমেছে বাবরের। শীর্ষ পাঁচে থাকা অন্য দুজন প্রোটিয়া ব্যাটসম্যান এইডেন মার্করাম ও রাইলি রুশো।

সবচেয়ে বড় লাফ দিয়েছেন পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে আলো ছড়ানো মার্ক চাপম্যান। রাওয়ালপিন্ডিতে ম্যাচজয়ী সেঞ্চুরি করে ৪৫ ধাপ এগিয়ে বর্তমানে ক্যারিয়ারসেরা ৩৫তম অবস্থানে আছেন চাপম্যান। বড় লাফ দিয়েছেন পাকিস্তানি ব্যাটসম্যান ইফতিখার আহমেদও। ৬ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৮তম স্থানে আছেন তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে বলে-ব্যাটে দারুণ একটি সিরিজ কাটিয়েছেন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। পঞ্চম ও শেষ ম্যাচে ৩১ রান করেছেন ইমাদ। সিরিজে তার সংগ্রহ আট উইকেট। তাতে বোলিং ও অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন তিনি। বোলিং র‌্যাঙ্কিংয়ে একশর মধ্যে ঢুকে গেছেন ইমাদ। আর অলরাউন্ডারদের তালিকায় ইমাদ আছেন ২৪তম স্থানে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com