বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশে ফিরেছেন লিটন

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ১১৯ বার

আগামীকাল শনিবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলা কলকাতা নাইট রাইডার্সের। তবে তার আগেই জরুরি পারিবারিক কারণে ভারত থেকে বাংলাদেশে ফিরে এসেছেন কেকেআর ওপেনার লিটন দাস। বিষয়টি জানিয়েছে কলকাতা কর্তৃপক্ষই।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কলকাতা ফ্র্যাঞ্চাইজি জানায়, ‘পরিবারের জরুরি চিকিৎসাজনিত কারণে আজ (শুক্রবার) সকালে বাংলাদেশে ফিরে গেছেন লিটন দাস। কঠিন সময়ে তার ও তার পরিবারের সঙ্গে সবসময় আমাদের শুভকামনা থাকবে।’

 

আইপিএলে এখনো পর্যন্ত এক ম্যাচ খেলেছেন লিটন। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে সেই ম্যাচে চার মেরে নিজের আইপিএল যাত্রা শুরু করেন বাংলাদেশের এই ওপেনার। তবে সেদিন ওই চার রানেই থামে লিটনের ইনিংস। এরপর আর কোনো ম্যাচে তাকে খেলায়নি কলকাতা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com