রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

তিন মামলায় ১৫ দিনের রিমান্ডে পাপিয়া

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৫৩ বার

যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়াকে (২৮) বিমানবন্দর ও শের-ই-বাংলানগর থানার তিন মামলায় সোমবার ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার দুই আদালত। সেই সাথে পাপিয়ার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীকে (৩৮) তিন মামলায় ১৫ দিনের এবং তাদের ব্যক্তিগত সহকারী সাব্বির খন্দকার (২৯) ও শেখ তায়্যিবাকে (২২) এক মামলায় পাঁচ দিন করে রিমান্ড দেয়া হয়েছে।

ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক মাসুদুর রহমান বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় পাপিয়াসহ চারজনকে পাঁচ দিন করে রিমান্ডের আদেশ দেন। অন্যদিকে, আরেক মহানগর হাকিম আদালতের বিচারক মো. জসীম শের-ই-বাংলানগর থানার মাদক ও অস্ত্রের দুই মামলায় পাপিয়া ও তার স্বামীকে ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

র‌্যাব রবিবার রাজধানীতে পাপিয়ার দুটি বাড়ি ও তার ভাড়া করা পাঁচতারকা হোটেলের প্রেসিডেন্ট কক্ষে তল্লাশি চালিয়ে ৫৮ লাখ ৪১ হাজার নগদ টাকাসহ অন্যান্য সামগ্রী জব্দ করে। এর আগে নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক পাপিয়াসহ চারজনকে শনিবার বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে র‌্যাব। তারা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন। এ সময় তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, ২ লাখ ১২ হাজার নগদ টাকা এবং বিভিন্ন দেশের বিপুল পরিমাণ জাল মুদ্রা জব্দ করা হয়। সূত্র : ইউএনবি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com