বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

সিঙ্গাপুর জয় করে দেশে ফিরলেন মেয়েরা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১ মে, ২০২৩
  • ১৪৩ বার

দেশে ফিরেছেন এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের টিকিট কাটা কিশোরী ফুটবলাররা। আজ সোমবার ইউএস বাংলার একটি ফ্লাইটযোগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল সাড়ে ছয়টায় পৌঁছায় দলটি।

এ সময় বিমানবন্দরে মেয়েদের ফুল দিয়ে স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

 

এর আগে গতকাল রোববার এএফসি নারী চ্যাম্পিয়নশিপের ‘ডি’ গ্রুপে দ্বিতীয় ম্যাচে ম্যাচে মেয়েরা স্বাগতিক সিঙ্গাপুরকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ সেরা হয়। আর আগের ম্যাচে তুর্কমেনিস্তানকে ৬-০ গোলে বিধ্বস্ত করে বাংলাদেশ।

পরবর্তী রাউন্ডে যেতে হলে বাংলাদেশকে সিঙ্গাপুরের বিপক্ষে জিততেই হতো। কারণ ড্র করলে স্বাগতিক সিঙ্গাপুর ও বাংলাদেশের পয়েন্ট সমান চার হয়ে যেতো। তখন গোল ব্যবধানে এগিয়ে থাকায় সিঙ্গাপুর পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পেত। তবে সিঙ্গাপুরকে সেই সুযোগ দেয়নি বাংলাদেশের মেয়েরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com