বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১ মে, ২০২৩
  • ১৩৯ বার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। সোমবার বিকাল পৌনে ৬টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের জোড়া ব্রিজ রয়হাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনই অ্যাম্বুলেন্সের যাত্রী বলে জানা গেছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।

পুলিশ সূত্র জানায়, রংপুর থেকে একটি অ্যাম্বুলেন্স ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে ঘুড়কা জোড়া ব্রিজ রয়হাটি এলাকায় বগুড়াগামী একটি বাসের সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন আরও তিনজন। তাদের মধ্যে হাসপাতালে নেওয়ার পরে আরেকজনের মৃত্যু হয়। গুরুতর আহত অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির জানান, সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার রয়হাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তিনি নিহতদের নাম পরিচয় জানাতে পারেননি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com