সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

মুসলিম মেয়রকে হোয়াইট হাউস ঈদ উৎসবে যোগ দিতে দেয়া হয়নি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১৫৭ বার

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির প্রসপেক্ট পার্কের মুসলিম মেয়র মোহাম্মদ খায়রুল্লাহকে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে হোয়াইট হাউসের ঈদ উৎসবে যোগদান আটকিয়ে দেয়া হয়েছিল বলে ইউএস সিক্রেট সার্ভিস সোমবার জানিয়েছে। হোয়াইট হাউসের উৎসবে যোগ দিতে রওনা হওয়ার পর তিনি হোয়াইট হাউস থেকে একটি ফোন পান। তাতে বলা হয়েছিল যে সিক্রেট সার্ভিস তার প্রবেশের ছাড়পত্র দেয়নি। ফলে তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারবেন না।

ইউএস সিক্রেট সার্ভির মুখপাত্র অ্যান্থনি গুগলিলমি সত্যতা নিশ্চিত করে বলেন, খায়রুল্লাহকে হোয়াইট হাউস কমপ্লেক্সে প্রবেশ করার অনুমতি দেয়া হয়নি। তবে কেন দেয়া হয়নি, সে ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানাননি।

খায়রুল্লাহ গত জানুয়ারিতে পঞ্চমবারের মতো নির্বাচিত হন।
খায়রুল্লাহ ইতোপূর্বে সিরিয়া ও বাংলাদেশে মানবিক সহায়তামূলক কাজে অংশ নিয়েছিলেন। তাকে এর আগে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে তিন ঘণ্টা আটকিয়ে রেখে সন্ত্রাসীদের সাথে তার পরিচয় আছে কিনা তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

কেয়ার-এনজে নামের একটি গ্রুপের মুখপাত্র দিনা সায়েদআহমেদ এ তথ্য জানিয়েছেন। গ্রুপটি আরো জানায়, হোয়াইট হাউসের ঈদ উৎসবে যোগদানের জন্য তিনি মুসলিমদের নাম সংগ্রহ করেছিলেন। আর তিনি নিজেও নিউ জার্সির গভর্নরের ম্যানসনে অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকার করেছে হোয়াইট হাউস।
সূত্র : আরব নিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com