বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

পিএসজিতে নিষিদ্ধ মেসি, চুক্তি নবায়ন না করার শঙ্কা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩ মে, ২০২৩
  • ১১৭ বার

শাস্তি পেলেন লিওনেল মেসি। দুই সপ্তাহের জন্য তাকে নিষিদ্ধ করেছে পিএসজি। বিনা অনুমতি সৌদি আরব ভ্রমণে গিয়ে নিষেধাজ্ঞার কবলে পড়েছেন তিনি। এমনকি মেসির সাথে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্তের কথাও শোনা যাচ্ছে ফরাসি গণমাধ্যমে।

ঘটনার সূত্রপাত রোববার। সেদিন লিগ আঁতে লঁরার বিপক্ষে মাঠে নামেন পিএসজির জার্সি গায়ে। ম্যাচে ১-৩ গোলে বাজেভাবে হেরে যান মেসিরা। তবে ম্যাচের পরই ক্লাব কর্তৃপক্ষের কাছে সৌদি সফরের অনুমতি চেয়ে আবেদন করেন মেসি।

সোমবার দলের অনুশীলনের সূচি থাকায় তাকে অনুমতি দেননি কোচ ক্রিস্তফ গালতিয়ের ও ক্রীড়া পরিচালক লুইস কাম্পোস। তবে অনুমতি না পেয়েও পরিবার নিয়ে সৌদি আরব সফরে যান আর্জেন্টাইন অধিনায়ক।

বিষয়টা ভালোভাবে নেয়নি পিএসজি। বিশ্বের সেরা এই ফুটবলারের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও পিছপা হয়নি তারা। শাস্তি হিসেবে ১৪ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে তার ওপর। ফলে পিএসজির হয়ে দুটি ম্যাচ মিস করবেন মেসি।

এদিকে ফ্রান্সের ক্রীড়া সংবাদমাধ্যম লেকিপ চাঞ্চল্যকর এক সংবাদ জানায়। তাদের দাবি নিষেধাজ্ঞার পাশাপাশি মেসির সাথে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্তও নিয়েছে পিএসজি। যার অর্থ, পিএসজিতে মেসির ক্যারিয়ারের ইতি ঘটতে যাচ্ছে আগামী মাসেই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com