বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আইপিএল শেষ, নতুন গন্তব্যে মোস্তাফিজ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১২৪ বার

মাত্র দুই ম্যাচের অভিজ্ঞতা নিয়েই চলতি মৌসুমের আইপিএল শেষ হয়েছে মোস্তাফিজুর রহমানের। দিল্লি ক্যাপিটালস ছেড়ে ইংল্যান্ডে রওনা হয়েছেন মোস্তাফিজ। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে দেশে ফিরেই ইংল্যান্ডের পথে এ পেসার।

ইংল্যান্ডে রওনা দিয়ে বিমানে বসে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মোস্তাফিজ। সেখানে তিনি লেখেন, ‘এখন জাতীয় দায়িত্ব পালনের সময়। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডের পথে। বাংলাদেশ দলের জন্য দোয়া করবেন।’

এর আগে, দিল্লি শিবির ছাড়ার আগেও রিকি পন্টিংয়ের সাথে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন মোস্তাফিজ। সেখানে তিনি লেখেন, ‘সুন্দর সব স্মৃতির জন্য ধন্যবাদ। কিংবদন্তিদের সাথে একই ড্রেসিংরুম ভাগ করে নেয়াটা আনন্দের ছিল। পরবর্তীতে দেখা হওয়ার আগে আপাতত বিদায়।’

এবারের আইপিএল মোটেও ভালো কাটেনি মোস্তাফিজের। প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৪ ওভারে ৩৮ রান দিয়ে পান রোহিত শর্মার উইকেট। আর দ্বিতীয় ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ৩ ওভারে ৪১ রান দিয়ে থাকেন উইকেটশূন্য।

 

এই নিয়ে টানা দুই মৌসুম দিল্লির হয়ে খেললেন মোস্তাফিজ। গত মৌসুমে শুরুর দিকে ভালো করলেও শেষের দিকে খুব একটা সুবিধা করতে পারেননি বাংলাদেশি এই পেসার। তারপরও তাকে দলে রেখে দেয় দিল্লি। এর আগে মুম্বাই ও সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষেও খেলেছেন মোস্তাফিজ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com