শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ভারী বৃষ্টি হতে পারে আজ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩০৪ বার

আবহাওয়ার পূর্বাভাসে আজ দেশের বেশ কয়েকটি স্থানে ভারী বৃষ্টিপাত ও বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কমবে তাপমাত্রাও। গতকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। তবে আগামীকাল থেকে আকাশ পরিষ্কার হতে থাকবে। চলতি মাসেই তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে। গতকাল আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ এ তথ্য জানান।

আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, সিলেট ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায়, চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, ২৬ ফেব্রুয়ারি ঢাকার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি সম্ভাবনা নেই। আজ রাজধানীর গড় সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। আগামীকাল তা ২৬ ডিগ্রি হবে।

এ ছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। গত ২৪ ঘণ্টায় ডিমলায় ১৩, তেঁতুলিয়ায় ৫, চুয়াডাঙ্গায় ৩, বদলগাছিতে ২, রাজশাহী ও বগুড়ায় ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আর ঢাকা, ফরিদপুর, সিলেটে সামান্য বৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com