বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

কুইন্স বরো ড্যান্স ফেস্টিভ্যালে নীলা জেরীনের কত্থক নাচের ট্যুর

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৭ মে, ২০২৩
  • ১৪৪ বার

গত ২ মে মঙ্গলবার সম্পন্ন হলো কুইন্সের সর্ববৃহৎ নৃত্যোৎসব কুইন্স বরো ড্যান্স ফেস্টিভ্যালের সংবাদ সম্মেলন। সেখানে উপস্থিত ছিল মূলধারার বিভিন্ন সংবাদ মাধ্যম, কাউন্সিলম্যান শেকার কৃষ্ণান, এ্যাসেম্বলি মেম্বার জেসিকা গঞ্জালেস-রোহাস ও স্পন্সররা। কুইন্স বরো ড্যান্স ফেস্টিভ্যালের তালিকাভুক্ত সকল নৃত্য শিল্পী তাদের নাচের ২০ সেকেন্ড অংশবিশেষ প্রিভিউ দেখায়। কুইন্স বরো ড্যান্স ফেস্টিভ্যাল গ্রীষ্মকালীন মৌসুমে ৩ জুন থেকে শুরু করে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। বিভিন্ন পেশাদার নৃত্যশিল্পীদের মাঝে বাংলাদেশী বংশোদ্ভূত নীলা ড্যান্স অ্যাকাডেমির নৃত্যশিল্পী, ড. নীলা জেরীন তালিকাভুক্ত হয়েছেন এবং পুরো সামারে তিনি কুইন্সের বিভিন্ন অঞ্চলে ও মঞ্চে একক কত্থক নাচ পরিবেশন করবেন এবং কত্থক নাচের তালিম দেবেন।

নীলা জেরীনের নাচের ট্যুরের সময়সূচি হলোঃ

৩ জুন, শনিবার বিকাল ৩:৪৫ মিনিট- কত্থক নাচের তালিম – 73rd Street Plaza on 34th Avenue, Jackson Heights (বৃষ্টি হলে ১০জুন)

২৩ জুন, শুক্রবার বিকাল ৫টা – কত্থক নাচ পরিবেশনা – Evergreen Park, Ridgewood

১৫ জুলাই, শনিবার সন্ধ্যা ৬টা- কত্থক নাচ পরিবেশনা ও কত্থক নাচের তালিম- Athens Square, Astoria (বৃষ্টি হলে ৯ সেপ্টেম্বর)

২৯ জুলাই, শনিবার সন্ধ্যা ৬টা- কত্থক নাচ পরিবেশনা- Culture Lab, Long Island City

২৭ আগস্ট, রবিবার সন্ধ্যা ৬টা- কত্থক নাচ পরিবেশনা- Hunter’s Point South Park, Long Island City

২ সেপ্টেম্বর, সন্ধ্যা ৬টা- কত্থক নাচ পরিবেশনা ও কত্থক নাচের তালিম- Diversity Plaza, Jackson Heights

১৬ই সেপ্টেম্বর, শনিবার সন্ধ্যা ৭:৩০ মিনিট- নৃত্যোৎসবের চূড়ান্ত পরিবেশনা- Queens Theatre.

কুইন্স বরো ড্যান্স ফেস্টিভেলের প্রতিটি নাচের অনুষ্ঠান ও নাচের তালিম বিনা প্রবেশমূল্যে সকল দর্শকের জন্য উন্মুক্ত। এই নৃত্যোৎসবের স্পন্সরদের মাঝে রয়েছে কন এডিসন, Koeppel Auto গ্রæপ ও কুইন্স থিয়েটার।

নীলা জেরীন জানান, এই নৃত্যোৎসবে মনোনীত হতে পেরে তিনি অত্যন্ত উৎফুল্ল। এই নৃত্যোৎসবে অংশগ্রহণ করার মাধ্যমে কত্থকের মত এই প্রাচীন কিন্তু অত্যন্ত বর্ণাঢ্য ও সমাদৃত নাচ তিনি শুধুমাত্র দেশী নয়, মূলধারার ও অন্যান্য সংস্কৃতির মানুষদের মাঝে তুলে ধরার সুযোগ পাবেন। তিনি বলেন উপমহাদেশের উচ্চাঙ্গ নাচ আমাদের শিল্প ও সংস্কৃতির একটি মূল্যবান ধারা এবং এটি সংরক্ষণে তিনি তার নিজের অংশ যথাসাধ্য পালন করে যাবেন। সংবাদ বিজ্ঞপ্তির।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com