রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

কানাডার আলবার্টায় শতাধিক দাবানল, জরুরি অবস্থা ঘোষণা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৭ মে, ২০২৩
  • ১১৮ বার

কানাডার পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলের কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির আলবার্টা প্রদেশ। স্থানীয় সময় শনিবার (৬ মে) এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে প্রাদেশিক কর্তৃপক্ষ। এ ছাড়া এই পরিস্থিতিকে ‘অভূতপূর্ব’ বলেও অভিহিত করেছে কর্তৃপক্ষ। রবিবার (৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশজুড়ে দাবানল ছড়িয়ে পড়ার পর আলবার্টা জরুরি অবস্থা ঘোষণা করেছে। এ ছাড়া দাবানলের কারণে প্রায় ২৫ হাজার মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিবিসি বলছে, ১০০টিরও বেশি দাবানলের মুখোমুখি হয়েছে আলবার্টা। আর এই পরিস্থিতিকে ‘অভূতপূর্ব’ বলে অভিহিত করেছেন আলবার্টার প্রাদেশিক সরকারের প্রধান ড্যানিয়েল স্মিথ। এ ছাড়া দাবানল এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে প্রদেশটির এডসন শহরের বাসিন্দাদের অবিলম্বে শহর ছেড়ে চলে যেতে বলা হয়েছে। শহরটিতে আট হাজারেরও বেশি মানুষ বাসবাস করে থাকে।

ড্যানিয়েল স্মিথ বলছেন, উষ্ণ ও শুষ্ক আবহাওয়া দাবানলে ‘জ্বালানির’ মতো কাজ করছে এবং এখন পর্যন্ত প্রায় এক লাখ ২২ হাজার হেক্টর (তিন লাখ এক হাজার একর) জমি পুড়ে গেছে। এ ছাড়া প্রবল বাতাসের কারণে অনেক এলাকায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলেও জানানো হয়েছে। পরিস্থিতি বিবেচনায় অগ্নিনির্বাপক হেলিকপ্টার ও এয়ার ট্যাংকার আনা হয়েছে এবং কানাডার কেন্দ্রীয় সরকার অটোয়া থেকে সহায়তার প্রস্তাব দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com