বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দ্বিতীয় স্থানে থেকে বিশ্বকাপের মঞ্চে খেলার সুযোগ বাংলাদেশের

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৮ মে, ২০২৩
  • ১১৬ বার

আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শেষ হচ্ছে আইসিসি বিশ্বকাপ সুপার লিগের লড়াই। সুপার লিগে পয়েন্ট টেবিলের সেরা সাত দল ও স্বাগতিক দল ভারত সরাসরি আগামী বিশ্বকাপে খেলবে। ওই আট দলের সাথে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে আরো দু’টি দল। আগামী জুনে অনুষ্ঠেয় কোয়ালিফাইয়ারের সেরা দুই দল পাবে বিশ্বকাপে খেলার টিকিট।

এখন পর্যন্ত বিশ্বকাপ সুপার লিগে ২১ ম্যাচে ১৩ জয় ও ৮টি হারে ১৩০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে, সুপার লিগে ২৪ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট হবে ১৬০। তাতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে সুপার লিগ পর্ব শেষ করার সুযোগ পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

এতে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার, ভারত ও পাকিস্তানের মতো বড় বড় দলগুলোকে পেছনে ফেলে সুপার লিগ পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে বিশ্বকাপে খেলতে নামার সুযোগ পাবে বাংলাদেশ।

বর্তমানে ২৪ ম্যাচ শেষে ১৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। সমানসংখ্যক ম্যাচে ১৫৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড। ২১ ম্যাচে ১৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে ভারত।

বিশ্বকাপ সুপার লিগে এখন পর্যন্ত মোট সাতটি ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে পাঁচটিতে জিতেছে এবং দুটিতে হেরেছে টাইগাররা। সবগুলোই তিন ম্যাচের সিরিজ ছিল।

২০২১ সালের জানুয়ারি ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে সুপার লিগ পর্ব শুরু করেছিল বাংলাদেশ। ওই সিরিজে ৩-০ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। এরপর ঘরের মাঠে শ্রীলঙ্কাকে ২-১, আফগানিস্তানকে ২-১ ব্যবধানে হারায় বাংলাদেশ। ঘরের মাঠে বাংলাদেশের একমাত্র সিরিজ হার ইংল্যান্ডের কাছে। তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে হারে টাইগাররা।

বিদেশের মাটিতে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ। জিম্বাবুয়ে সফরে ৩-০ ব্যবধানে ও দক্ষিণ আফ্রিকা সফরে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

আয়ারল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে সুপার লিগে দ্বিতীয় স্থানে থেকে বিশ্বকাপে খেলতে নামার সুযোগটা হাতছাড়া করতে চাইবে না তামিম-সাকিবের বাংলাদেশ।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com