বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

শুরুতেই আয়ারল্যান্ডকে চাপে ফেললো বাংলাদেশ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১২৬ বার

সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে আইরিশদের চেপে ধরেছে বাংলাদেশ। ইনিংসের শুরুতেই তুলে নিয়েছে জোড়া উইকেট। ফিরেছেন ভয়ংকর হতে থাকা পল স্টার্লিং ও অধিনায়ক এন্ড্রি বালবির্নি।

৩.৩ ওভারে দলীয় ২২ রানে ভাঙে আয়ারল্যান্ডের উদ্বোধনী জুটি। আক্রমণাত্মক মেজাজে রান আনতে শুরু করা পল স্টার্লিংকে ফেরান শরিফুল ইসলাম।

আর ইনিংসের পঞ্চম ওভারে হাসান মাহমুদ ভাঙেন তিন নম্বরে নামা বালবির্নির উইকেট। ৯ বলে ৫ রান করেন এই ব্যাটার। ২৭ রানে ২ উইকেট হারায় আয়ারল্যান্ড।

আরেক ওপেনার স্টিফেন ডুহানি ও হ্যারও টেক্টর মিলে ইনিংসের হাল ধরে আছেন এই মুহূর্তে। দলের সংগ্রহ ৮ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩৩ রান।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১১ ওভারে আয়ারল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৪৩।

মঙ্গলবার (৯ মে) ইংল্যান্ডের চেমসফোর্ডের এ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে মুশফিকুর রহিমের ৬১ রানের সুবাদে ৯ উইকেটে ২৪৬ রান করে বাংলাদেশ। ফলে ২৪৭ রানের জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে আয়ারল্যান্ড।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com