বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

সাকিবকে পুরস্কার দিল আইসিসি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১০ মে, ২০২৩
  • ১১৮ বার

চলতি বছরের মার্চ মাসে ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। আর তাই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসির) মার্চ মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। অবশেষে সেই পুরস্কার হাতে পেয়েছেন সাকিব। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করে আইসিসি।

মার্চের সেরার দৌঁড়ে সাকিবের প্রতিদ্বন্দ্বী ছিলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও আরব আমিরাতের আসিফ খান। তাদের পেছনে ফেলে এই পুরস্কার জেতেন সাকিব।

এই নিয়ে দুইবার আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার উঠেছে সাকিবের হাতে। এর আগে ২০২১ সালের জুলাই মাসের সেরা ক্রিকেটার হয়েছিলেন তিনি। বাংলাদেশের হয়ে সাকিব ছাড়া একমাত্র মুশফিক জিতেছেন এই পুরস্কার (২০২১ সালের মে)।

মার্চ মাসে সাকিবের পারফরম্যান্স ছিল দুরন্ত। সব সংস্করণ মিলিয়ে করেছেন ১২ ম্যাচে করেছেন ৩৫৩ রান। বল হাতে নিয়েছেন ১৫ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সেই এই মনোনয়ন পান সাকিব।

ইংল্যান্ডের বিপক্ষে মার্চ মাসের ১ তারিখ থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ। সেই সিরিজে ব্যাট হাতে জোড়া হাফ সেঞ্চুরি করেন সাকিব। বল হাতে নেন ৬ উইকেট। টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জেতে বাংলাদেশ। বল হাতে সেই সিরিজে সাকিব ৩ উইকেট পেলেও ইকোনমি ছিল ঈর্ষণীয়। ব্যাটেও এসেছে রান।

আয়ারল্যান্ডের বিপক্ষেও ওয়ানডে ফর্ম ধরে রাখেন সাকিব। প্রথম ওয়ানডেতে খেলেন ৯৩ রানের দৃষ্টিনন্দন ইনিংস। ওই সিরিজে বিশ্বসেরা অলরাউন্ডারের সংগ্রহ ৫ উইকেট। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ২০ রানের পর দ্বিতীয় ম্যাচে করেছেন অপরাজিত ৩৮ রান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com