মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

নতুন করে সমালোচনায় শাকিব খান, সঙ্গে আফরান নিশো

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১৩৭ বার

জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর ‘সুড়ঙ্গ’ এবং শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমার ট্রেইলার ও পোস্টারে সতর্কবাণী ছাড়া একাধিক ধূমপানের দৃশ্য দেখানো হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ তামাক বিরোধী জোট।

আজ বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিকে উল্লেখ করা হয়, ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বলা হয়, কোনো সিনেমা, নাটক বা প্রামাণ্য চিত্রে তামাকজাত দ্রব্য ব্যবহারের দৃশ্য প্রদর্শন নিষিদ্ধ। অথচ এই আইনের তোয়াক্কা না করে সিনেমা ও নাটকে অপ্রয়োজনে তামাকজাত দ্রব্য ব্যবহারের দৃশ্য প্রদর্শন করা হচ্ছে। গত ১ বছরে যতগুলো সিনেমা জনপ্রিয়তা পেয়েছে তার মধ্যে ‘হাওয়া’ ও ‘পরাণ’ অন্যতম। এই দুটির সিনেমার পোস্টারে ধূমপানের দৃশ্য দেখানো হয়েছে এবং সিনেমায় ধূমপানের দৃশ্য দেখানো হয়েছে। এক্ষেত্রে সব থেকে বেশি ব্যবহার করা হচ্ছে তরুণদের কাছে জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের। এটি শুধু আইন লঙ্ঘন করা নয় বরং তরুণদের ধূমপানের প্রতি আকৃষ্ট করা।’

‘এ অবস্থায় তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে অকারণে নাটক-সিনেমায় তামাকজাত দ্রব্য ব্যবহারের দৃশ্য প্রদর্শনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ তামাক বিরোধী জোটের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি নাটক ও সিনেমা প্রদর্শনের জন্য ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে সেন্সর বোর্ড যাতে অপ্রয়োজনীয় ধূমপানের দৃশ্য বাদ দেয় তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’

‘প্রিয়তমা’ সিনেমার পোস্টারে দেখা যাচ্ছে- লম্বা চুল, পেছনে ঝুঁটি করা, বিষণ্ণ চেহারায় ঠোঁটে ধরানো সিগারেট নিয়ে বৃষ্টিতে দাঁড়িয়ে আছেন শাকিব খান।

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। প্রেম, বিয়ে, বিচ্ছেদ ও ঢালিউডে নিজের অবস্থান নিয়ে বিভিন্ন সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। অপু বিশ্বাস থেকে শুরু করে পূজা চেরি- নানা ইস্যুতে সরগরম ছিল মিডিয়া পাড়া। সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছে তার দ্বিতীয় স্ত্রী চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে সম্পর্কচ্ছেদের নতুন ইস্যু।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com