বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

ইমরান খানকে ২ সপ্তাহের জামিন দিলো ইসলামাবাদ হাইকোর্ট

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ১০২ বার

আল-কাদির ট্রাস্ট মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানকে দুই সপ্তাহের জামিন দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট।

আজ শুক্রবার দুই সদস্যের ‘স্পেশাল ডিভিশন বেঞ্চ’ এ রায় দেয়।

স্থানীয় সময় আজ বেলা সাড়ে ১১টার দিকে ইসলামাবাদ হাইকোর্টে হাজির হন ইমরান খান।

এর আগে গতকাল বৃহস্পতিবার এ মামলায় তাকে গ্রেফতারের বিষয়টিকে অবৈধ হিসেবে উল্লেখ করে তাকে তাৎক্ষণিক মুক্তির নির্দেশ দেন দেশটির প্রধান বিচারপতি। তবে তাকে আজ ইসলামাবাদ হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দেন।

রায়ে আরো বলা হয়, ইমরান খান বৃহস্পতিবার ইসলামাবাদ পুলিশ লাইনের গেস্ট হাউসে রাত কাটাবেন। তবে তিনি সেখানে বন্দী হিসেবে নয়, মুক্ত মানুষ হিসেবে থাকবেন। পর দিন তথা আজ শুক্রবার তিনি ইসলামাবাদ হাইকোর্টে হাজির হবেন। প্রধান বিচারপতি উমর আতা বানদিয়ালের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই রায় দেয়।

গত মঙ্গলবার ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেফতার করা হয়। তিনি তখন জামিন নিতে আদালতে যাচ্ছিলেন।

সূত্র : ডন, দি নিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com