বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

একাদশে আসছে পরিবর্তন, অভিষেক হতে পারে রনি-মৃত্যুঞ্জয়ের

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১৮৭ বার

মঞ্চ প্রস্তুত আছে, শুধু করে দেখানোর পালা; একটা জয়ের অপেক্ষা। প্রথম ম্যাচটি পরিত্যক্ত হলেও দ্বিতীয় ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। ফলে আজ জয় পেলেই সিরিজ নিজেদের করে নিবে টাইগাররা। তবে সিরিজ নির্ধারণী এই ম্যাচে বাংলাদেশকে খেলতে হবে দলের সবচেয়ে বড় তারকাকে ছাড়াই!

জানা গেছে, আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শুক্রবার ফিল্ডিং করতে গিয়ে হাতে চোট পান সাকিব। পরবর্তীতে তাতে ফাঁটল ধরা পড়ে। ফলে এই ম্যাচ তো বটেই, আগামী চার সপ্তাহ মাঠের বাহিরে থাকতে হবে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে।

সাকিবের মতো একজন অলরাউন্ডার না থাকায় ব্যাটিং কিংবা বোলিং, উভয় দিকেই ভোগাবে দলকে। তবে যা আছে, তা নিয়েই তো লড়াইয়ে নামতে হবে। ফলে হাথুরুসিংহের পরিকল্পনায় যে পরিবর্তন আসবে তা নিশ্চিত, বদলে যাবে একাদশও।

সাকিবকে ছাড়া একাদশ সাজাতে বেশ হিমশিম খেতে হবে টাইগার টিম ম্যানেজমেন্টকে। বাড়তি কোনো অলরাউন্ডার না থাকায় বিকল্প ছাড়া পাঁচ বোলার নিয়েই একাদশ সাজাতে হবে। এর সুবাদে রনি তালুকদারের ওয়ানডে অভিষেক হয়ে যেতে পারে আজই। সাকিবের পরিবর্তে তাকে একাদশে দেখার সম্ভাবনা ঢের। যদিও প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন ইয়াসির আলি রাব্বি।

বোলিং আক্রমণেও পরিবর্তন আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় ম্যাচে যারপরনাই ব্যর্থ ছিলেন শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম। শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচে তাইজুল ৭ ওভারে ৫৯ রান দিয়ে নিয়েছিলেন একটি মাত্র উইকেট। বিপরীতে শরিফুল দু’টি উইকেট নিলেও রান দিয়েছিলেন ৮৩।

ফলে আজ অভিষেক ঘটতে পারে আরো একটা, মৃত্যুঞ্জয় চৌধুরীর গায়েও উঠতে পারে লাল-সবুজ জার্সিটা। সম্ভাবনা আরো বেড়ে গেছে তার ব্যাট করতে পারার সক্ষমতার ফলে। একটা অলরাউন্ডারের প্রয়োজনীয়তা দলে যে খুব করে। তাছাড়া ফিরতে পারেন মোস্তাফিজুর রহমানও। বিপদে পড়া দলের হাল ধরতে পারেন তিনি।

চেমসফোর্ডে দুই দল মুখোমুখি হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, রনি তালুকদার, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, মেহেদী মিরাজ, মৃত্যুঞ্জয় চৌধুরী, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com