বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

তামিমের ফিফটির পর তৌহিদেরও বিদায়

সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১২৪ বার

হেসে উঠলো অধিনায়কের ব্যাট, দলের প্রয়োজনে ছড়াচ্ছে আলো। শেষ ১০ ওয়ানডেতে এই প্রথম অর্ধশতকের দেখা পেলেন তামিম ইকবাল খান। যা তার ক্যারিয়ারের ৫৬তম অর্ধশতক। তবে লিটন দাসের পর বিদায় নিয়েছেন তৌহিদ হৃদয়ও।

রোববার ইংল্যান্ডের কাউন্টি গ্রাউন্ড চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে এসে অর্ধশতক ছুঁয়েছেন তামিম। প্রথম দুই ম্যাচে ১৪ ও ৭ রান করে ফেরার পর অর্ধশতক হাঁকিয়েও মাঠে আছেন তিনি। ৬১ বলে পূরণ করেন এ মাইলফলক।

তার অর্ধশতকে দিশা খুঁজছে দলও, ২৮ ওভার শেষে ১৫৯ রান তুলেছে বাংলাদেশ। তবে হারিয়ে ফেলেছে ৪ উইকেট। অভিষিক্ত রনি তালুকদার ১৪ বলে ৪ ও নাজমুল হোসেন শান্ত ভালো শুরু পেয়েও ফেরেন ৩২ বলে ৩৫ রান করে।

এরপর লিটন দাস আশা দেখালেও ইনিংস বড় করতে পারেননি, আউট হন ৩৯ বলে ৩৫ রান করে। আর সর্বশেষ তৌহিদ হৃদয় ফিরেছেন ডকরেলের বলে আউট হয়ে, ১৭ বলে ১৩ রান করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com