বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

১০০তম জয়ে রিয়ালকেই বেছে নিলেন পেপ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১১৭ বার

ঘরের মাঠে ডেকে রিয়াল মাদ্রিদকে একেবারে গুঁড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি। উয়েফা চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের দ্বিতীয় লেগে গ্যালাকটিকোদের ৪-০ গোলে বিধ্বস্ত করেছে সিটিজেনরা। যেখানে দুই লেগের অগ্রগামিতায় ৫-১ গোলে জিতে স্বপ্নে ফাইনালে জায়াগা করে নিয়েছে প্রিমিয়ার লিগের দলটি। আর এ ম্যাচেই নিজের শততম চ্যাম্পিয়নস লিগ জয় পান সিটি কোচ পেপ গার্দিওলা।

ইতিহাসের মাত্র তৃতীয় কোচ হিসেবে এই মাইলফলক অর্জন করলেন গার্দিওলা। তার আগে এই কীর্তি গড়েছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসন ও কার্লো আনচেলত্তি।

সান্তিয়াগো বার্নাব্যুতে সেমির প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছিল ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। ফিরতি লেগে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে রিয়ালকে গোল বন্যায় ডুবিয়েছে ম্যানসিটি। বের্নার্দো দে সিলভার জোড়া গোলের পর রিয়ালের জালে বল পাঠিয়েছেন আকেঞ্জি ও আলভারেজ। আগামী ১১ জুন ফাইনালে লড়বে ইন্টার মিলানের বিপক্ষে।

গার্দিওলা কোচ হিসেবে চ্যাম্পিয়নস লিগে ১৫৮ ম্যাচে ডাগআউটে দাঁড়িয়েছেন। যেখানে ১০০ ম্যাচেই জয় তুলে নিয়েছেন, ৩৩ ম্যাচে ড্র ও ২৫ ম্যাচ হেরেছেন। এ সময় তার অধীনে দলগুলো ৩৭৬টি গোল করেছে ও ১৫১ গোল হজম করেছে।

ইংলিশ দল ম্যানসিটির হয়েই সবচেয়ে বেশি ম্যাচে কোচিং করিয়েছেন পেপ। যেখানে ৭৩ ম্যাচে ৪৭ জয়, ১৪ ড্র ও ১২ ম্যাচে হার। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে ৩৬ ম্যাচে জিতেছেন ২৩টিতে, ড্র ৫ ও ৮ ম্যাচে পরাজয়। তার প্রিয় ক্লাব বার্সেলোনার কোচ হিসেবে ছিলেন ৪৯ ম্যাচে। জিতেছেন ৩০টিতে ড্র করেছেন ১৪টি ও হেরেছেন ৫ ম্যাচে।

এদিকে চ্যাম্পিয়ন লিগে কোচ হিসেবে সবচেয়ে বেশি ম্যাচে ছিলেন বর্তমান রিয়াল মাদ্রিদ বস কার্লো আনচেলত্তি। তিনি ১৯১ ম্যাচে ১০৭টিতে জিতেছেন, ড্র করেছেন ৪৩টি ও হেরেছেন ৪১ ম্যাচে। এরপর ১৯০ ম্যাচে কোচ ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি বস অ্যালেক্স ফার্গুসন। তিনি ১০২ ম্যাচ জিতেছেন, ৪৯ ম্যাচে ড্র ও ৩৯ ম্যাচ হেরেছেন। আর্সেনালের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গার ১৭৮ ম্যাচ কোচ ছিলেন। যেখানে ৮২টিতে জিতেছেন ৪১টিতে ড্র ও হেরেছেন ৫৫ ম্যাচে। রিয়াল মাদ্রিদের সাবেক ও রোমার বর্তমান কোচ হোসেন মরিনহো ১৪৫ ম্যাচে কোচিং করিয়েছেন। জিতেছেন ৭৭টিতে, ৩৫টিতে ড্র ও হেরেছেন ৩৩ ম্যাচে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com