বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ছেলেকে হাফেজ বানাতে চান শোয়েব মালিক

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২০ মে, ২০২৩
  • ১১৯ বার

একমাত্র ছেলে ইজহান মির্জা মালিককে পবিত্র কুরআনের হাফেজ বানাতে চান পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক।

শনিবার জিও নিউজের উর্দু ভার্সনের এক প্রতিবেদনে মালিকের এই ইচ্ছার বিষয়টি উঠে আসে।

সংবাদমাধ্যমটি জানায়, সম্প্রতি একটি অনুষ্ঠানে অতিথি হন মালিক। সেখানে উপস্থাপক তাকে প্রশ্ন করেন- ছেলে ইজহানকে কি ক্রিকেটার বানাবেন?

এমন প্রশ্নের উত্তরে শোয়েব মালিক বলেন, আমার ছেলে ক্রিকেটার হোক কিংবা অন্য কোনো কিছু- আমি এমন কোনো জোর করব না।

তবে শোয়েব মালিকের স্বপ্ন- ইজহান পবিত্র কুরআনের হাফেজ হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, আমার ইচ্ছা সে পবিত্র কুরআন হিফজ করুক।

শোয়েব মালিক বলেন, এর বাইরে আমার ইচ্ছা- সে ভালোভাবে পড়াশোনা করবে এবং সবাইকে সম্মান করবে। ছেলের কাছ থেকে এতটুকুই চাওয়া আমার। এর বাইরে আমার কোনো চাওয়া নেই। সে যা ইচ্ছা তাই করতে পারে।

সূত্র : জিও নিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com