বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

এমবাপ্পের জোড়া গোলে শিরোপার খুব কাছে পিএসজি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২২ মে, ২০২৩
  • ১১৬ বার

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে অক্সেরকে ২-১ ব্যবধানে হারাল পিএসজি। এ জয়ে ফরাসি লিগ ওয়ানে শিরোপার খুব কাছে পৌঁছে গেল ক্রিস্তফ গালতিয়ের শিষ্যরা।

রোববার রাতে প্রতিপক্ষের মাঠে এই জয় তুলে নেয় পিএসজি। যদিও ম্যাচের এক পর্যায়ে অক্সের দারুণ খেলেও সফরকারী গোলরক্ষকের কারণে খেলায় ফিরতে পারেনি। শেষ দুই রাউন্ড থেকে কেবল ১ পয়েন্ট পেলেই টানা দ্বিতীয় শিরোপার ঘরে তুলবে প্যারিসের ক্লাবটি।

 

পিএসজি এদিন প্রতিপক্ষের মাঠে দুর্দান্ত শুরু করে। মাত্র ষষ্ঠ মিনিটে প্রথম ভালো সুযোগেই এগিয়ে যায় ফরাসি চ্যাম্পিয়নরা। লিওনেল মেসির কাছ থেকে বল পেয়েই ফাবিয়ান রুইস খুঁজে নেন এমবাপ্পেকে। নিখুঁত শটে বাকিটা সারেন ফরাসি ফরোয়ার্ড। দুই মিনিট পরেই স্কোরলাইন ২-০ করে পিএসজি। মেসির বাড়ানো বল স্পর্শ না করে ছেড়ে দেন উগো একিতিকে। ডি-বক্সের মাথায় পেয়ে দারুণ ফিনিশিংয়ে জাল খুঁজে নেন এমবাপে।

বিরতির পর থেকেই পিএসজিকে চেপে ধরে স্বাগতিকরা। ফলও পেয়ে যায় দ্রুত। ৫১তম মিনিটে দা কস্তার দারুণ ফ্লিকে বল পেয়ে এগিয়ে গিয়ে বুলেট গতির শটে ব্যবধান কমান সিনায়োকো। কিন্তু সমতায় আর ফেরা হয়নি তাদের।

লিগে ৩৬ ম্যাচে ২৭ জয় ও তিন ড্রয়ে ৮৪ পয়েন্ট পিএসজির। দিনের আরেক ম্যাচে  লরিয়ঁকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা লড়াই অন্তত আরেক রাউন্ড পর্যন্ত টিকিয়ে রেখেছে লসঁ। ৭৮ পয়েন্ট নিয়ে তারা আছে দু্ই নম্বরে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com