বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

খুব শীঘ্রই যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের উন্নতি হবে : বাইডেন

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১৪৬ বার

খুব শীঘ্রই যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্কের উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, এই বছরের শুরুর দিকে একটি কথিত গুপ্তচর বেলুন নিয়ে বিবাদের কারণে চীনের সাথে সম্পর্ক লাইনচ্যুত হওয়ার পর তিনি “খুব শীঘ্রই” দেশটির সাথে সম্পর্কের উন্নতি আশা করছেন।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ খবর দিয়ে বলা হয়ঃ জাপানে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলন শেষে রবিবার সাংবাদিকদের সাথে কথা বলার সময় প্রেসিডেন্ট বাইডেন বলেন, গত বছরের নভেম্বর মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে তার বৈঠকের পর (দুই দেশের সম্পর্কে) গতিশীল পরিবর্তন আসে যখন গুপ্তচরবৃত্তির সরঞ্জাম থাকার মতো একটি ‘সিলি’ বেলুনকে যুক্তরাষ্ট্র গুলি করার সিদ্ধান্ত নিয়েছিল। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে চীনের বিশাল আকৃতির একটি বেলুন আটলান্টিক সাগরে গুলি করে নামিয়েছিল যুক্তরাষ্ট্র। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই ঘটনায় ‘তীব্র অসন্তোষ’ প্রকাশ করেছিল এবং বেসামরিক চালক বিহীন আকাশযানটির ওপর যুক্তরাষ্ট্রের শক্তি প্রয়োগের প্রতিবাদ জানিয়েছিল। সূত্র : মানবজিমন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com