শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই : অ্যাটর্নি জেনারেল ট্রাম্প যুদ্ধ থামিয়ে দিতে পারেন, শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর শিশুদের যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৪৫০০ কোটি টাকা জরিমানা পদ্মায় বাসডুবি: পরিচয় মিলল নিহত ২৬ জনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সচিব পদে বড় রদবদল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা গ্লোবাল সামিটে মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ অঙ্গসংগঠনের মেয়াদহীন কমিটির চাপ বিএনপির কাঁধে স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান

নিউইয়র্কে নিখোঁজ দুই কিশোরের মরদেহ মিললো হারলেম ও হাডসনে

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১২৯ বার

নিউইয়র্কে গেল সপ্তাহ থেকে নিখোঁজ ছিলো দুই কিশোর বন্ধু। এদের একজন গ্যারেট ওয়ারেন (১৩) অপরজন আলফা ব্যারি (১১)। গত রোববার ও সোমবার দুই জনের নিখোঁজ হওয়ার কথা জানায় তাদের পরিবার। এরপর পুলিশ খুঁজতে শুরু করে দুই কিশোরকে।

গত ১৮ মে বৃহস্পতিবার সকালে হারলেম নদী থেকে একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। যেটি গ্যারেটের বলে ধারনা করা হয়। কিন্তু অপর বন্ধুর খোঁজ তখনো মেলেনি। এরপর দুই দিন ধরে হারলেম নদীতে বোট চালিয়ে এবং উপর থেকে হেলিকপ্টার উড়িয়ে চলে অপর বন্ধুর খোঁজ।

অবশেষে শনিবার সকালে হাডসন নদীতে ভাসমান পাওয়া যায় আরেকটি মরদেহ। সেটি আলফা ব্যারির মরদেহ বলেই ধারণা করা হচ্ছে। পুলিশ মনে করছে হারলেম নদী থেকে স্রোতে ভেসেই মরদেহটি হাডসনে যায়। এই দুইবন্ধু নিউইয়র্কের ব্রঙ্কসের বাসিন্দা। গত শুক্রবার এই দুই জনকে সবশেষ একসঙ্গে দেখা যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com