মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

২০০ কোটির ক্লাবে ‘দ্য কেরালা স্টোরি’

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১৩১ বার

শত বাধা পেরিয়ে ২০০ কোটির ক্লাবে পা রাখল সুদীপ্ত সেনের পরিচালনায় ছবি ‘দ্য কেরালা স্টোরি’। মুক্তির ১৭ দিনের মাথায় এই সিনেমার ঝুলিতে জমা হয়েছে ২০৩.৪৭ কোটি টাকা। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ তাদের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

দ্য কেরালা স্টোরি সিনেমাটি মুক্তির পর থেকেই নানান বাধা এসেছে। চলেছে নানান বিতর্ক। তবে এতোকিছুর পরও সাফল্যের পথ খুঁজে পেয়েছে সিনেমাটি। চলতি বছরের প্রথম হিট ছবি শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমা পাঠানের পর ব্যবসায় সফল সিনেমা হিসেবে নাম লেখাল দ্য কেরালা স্টোরি।

 

সালমান খান যেখানে বক্স অফিসে ১০০ কোটির ব্যবসা করতে খাবি খেয়েছেন সেখানে মাত্র আড়াই সপ্তাহেই ২০০ কোটির গণ্ডি পার করে ফেলল সিনেমাটি। গতকাল সোমবার ভারতে ৪.৫০ কোটি টাকা আয় করে এই ছবি। যার সুবাদে এখন পর্যন্ত দ্য কেরালা স্টোরির কালেকশন দাঁড়িয়েছে ২০৩.৪৭ কোটি টাকা।

মুক্তির পর থেকে ১৭ দিনে এই সিনেমাটির আয়-

প্রথম দিন–৮.০৩ কোটি, দ্বিতীয় দিন–১১ কোটি, তৃতীয় দিন–১৬.৪ কোটি, চতুর্থ দিন–১০.০৭ কোটি, পঞ্চম দিন–১১.০৪ কোটি, ষষ্ঠ দিন-১২ কোটি, সপ্তম দিন–১২.৫ কোটি, অষ্টম দিন–১২.৩৫ কোটি, নবম দিন–১৯.৫ কোটি, দশম দিন–২৩.৭৫ কোটি, একাদশ দিন–১০.০৩ কোটি, দ্বাদশ দিন-৯.৬৫ কোটি, ত্রয়োদশ দিন–৮.০৩ কোটি, চতুর্দশ দিন–৭ কোটি, পঞ্চদশ দিন–৬.৬ কোটি, ষোড়শ দিন–৯.৫ কোটি, সপ্তদশ দিন-১১ কোটি।

মুক্তির পর থেকেই দ্য কেরালা স্টোরি সিনেমা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। ভারতের পশ্চিমবঙ্গে ও তামিলনাড়ুতে এই ছবিটি নিষিদ্ধ করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, আইএসে যোগ দেওয়া ধর্মান্তরিত কেরালার নারীদের নিয়ে নির্মিত ‘দ্য কেরালা স্টোরি’। সিনেমায় ধর্মান্তরিত নারীর যে সংখ্যা দাবি করা হয়েছে, তা নিয়েই বেশি বিতর্ক হচ্ছে। ধর্মান্তরিত নারীর সংখ্যা নিয়ে আপত্তি তুলেছেন খোদ কেরালার মুখ্যমন্ত্রী পিনারই ভিজয়ন। তিনি বলেছেন, এটা ‘প্রচারণামূলক’ সিনেমা, কোনোভাবেই তার রাজ্যের গল্প নয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com