মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বর্ণবাদের দায়ে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ ৬ ক্রিকেটার ও কোচ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ১২৯ বার

বর্ণবাদের দায়ে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন গ্যারি ব্যালান্স, টিম ব্রেসনানসহ ছয়জন ক্রিকেটার ও কোচ। আর্থিক জরিমানাও গুনতে হবে তাদের।

সতীর্থ আজিম রফিকের সাথে বর্ণবাদী বৈষম্যমূলক আচরণের দায়ে এই শাস্তি পেয়েছেন তারা। সকলেই কাউন্টি দল ইয়র্কশায়ারের সাথে চুক্তিবদ্ধ ছিলেন।

ইয়র্কশায়ার সতীর্থ আজিম রফিকের অভিযোগের পরিপেক্ষিতে দীর্ঘ তদন্ত শেষে শনিবার তাদের নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ক্রিকেট ডিসিপ্লিন কমিশন (সিডিসি)।

নিষেধাজ্ঞা পাওয়া বাকিরা হলেন- ম্যাথু হগার্ড, জন ব্লেইন, রিচার্ড পাইরাহ ও কোচ অ্যান্ড্রু গল।

ক্রিকেটারদের মাঝে ব্যালেন্সকে ৬ ম্যাচের নিষেধাজ্ঞা ও ৩ হাজার পাউন্ড জরিমানা, ব্রেসনানকে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা ও ৪ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। অভিযুক্ত আরো দুই ক্রিকেটার ম্যাথু হগার্ডকে ৪ হাজার পাউন্ড ও জন ব্লেইনকে ২ হাজার ৫০০ পাউন্ড জরিমানা করা হয়েছে।

ইয়র্কশায়ারের তখনকার কোচ অ্যান্ড্রু জেলকে চার সপ্তাহের কোচিং নিষেধাজ্ঞা ও ৬ হাজার পাউন্ড জরিমানা ও সহকারী কোচ রিচার্ড পাইরাহকে চার সপ্তাহের কোচিং নিষেধাজ্ঞা ও ২ হাজার ৫০০ পাউন্ড জরিমানা আদায় করতে নির্দেশ দিয়েছে ইসিবি।

একই মামলার অপর অভিযুক্ত সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন ২০২১ সালেই অভিযোগ থেকে মুক্তি পান। আর রায়ে দোষী সাব্যস্ত ছয়জনের কেউই এখন ক্রিকেটের সাথে সম্পৃক্ত নন। সবাই পেশাদার ক্রিকেট ছেড়ে দিয়েছেন। তবে তারা পুনরায় ক্রিকেটে ফিরলে এই নিষেধাজ্ঞা বহাল হবে।

উল্লেখ্য, ২০২১ সালের নভেম্বরে ইংলিশ ক্রিকেট বর্ণবাদের বোমা ফাটান ইয়র্কশায়ার ও ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক আজিম রফিক। যেখানে নাম, ধর্ম ও বর্ণ নিয়েও তাকে ব্যাঙ্গ করা হয়েছে বলে মন্তব্য করেন রফিক। এমনকি তাকে জোর করে মদ খাওয়ানোর অভিযোগও তুলেছিলেন তিনি। যা প্রমাণ হওয়ায় নিষেধাজ্ঞার এই শাস্তি দেয়া হলো।

তবে সিডিসির এই রায়ের শাস্তির বিরুদ্ধে আগামী ৯ ‍জুনের মাঝে আবেদন করতে পারবেন অভিযুক্তরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com