বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বৃষ্টি থেকে রেহাই পেল না আইপিএল ফাইনাল, খেলা সোমবার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১২২ বার

বৃষ্টি থেকে শেষ পর্যন্ত আর রক্ষা পেল না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফাইনাল। রোববার প্রায় সাড়ে ৩ ঘণ্টা অপেক্ষার পরও মাঠে গড়ায়নি একটা বলও। এমনকি করা গেল না টসও। শিরোপা জয়ীদের দেখতে আগামীকাল (সোমবার) পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে সমর্থকদের।

সম্ভাবনা আগেই ছিল, আবহাওয়াবিদরা জানিয়ে দিয়েছিলেন যে বাতাসের সাথে বৃষ্টি হওয়ার জোর সম্ভাবনা আছে রোববার।

ফাইনালের জন্য নির্ধারিত ২৮ মে নামাই গেল না মাঠে। বাধ্য হয়ে ২৯ মে রিজার্ভ ডে-তে শিরোপা ভাগ্য নির্ধারণ হবে।

রোববার রাত ৮টায় ভারতের আহমেদাবাদের বিখ্যাত নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হওয়ার কথা ছিল চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্সের মধ্যকার মেগা ফাইনাল। এর আগে মাঠেই আয়োজন করা হয়েছিল জাঁকজমক সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানটি কোনোরকম শেষ করা গেলেও বৃষ্টি বাধায় আর খেলা শুরু করা যায়নি।

মাঝে অবশ্য একবার বৃষ্টি থেমেছিল। কভার উঠিয়ে মাঠের পরিচর্যাও শুরু করে মাঠ-কর্মীরা। তবে আবার বৃষ্টি শুরু হলে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় রিজার্ভ ডে-তে ফাইনাল পরিচালনার সিদ্ধান্ত জানান আম্পায়াররা। যা আইপিএল ইতিহাসে প্রথমবার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com