রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

মার্কিন-নেতৃত্বাধীন সমুদ্র জোট থেকে বের হয়ে গেল আমিরাত

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ১০৫ বার

মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একটি বহুজাতিক নিরাপত্তা চুক্তি থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। উপসাগরে জাহাজ চলাচলে নিরাপত্তা দিতে করা এই চুক্তি থেকে বের হওয়ার সিদ্ধান্তটি যুক্তরাষ্ট্র ও আমিরাতের মধ্যকার সম্পর্কের অবনতির বিষয়টিই ফুটিয়ে তুলেছে।

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানায়, সকল অংশীদারের সাথে নিরাপত্তা চুক্তি মূল্যায়নের পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ওমান উপসাগর থেকে তাদের দুটি তেলবোঝাই ট্যাঙ্কার ইরান আটক করার ব্যাপারে ওয়াশিংটনের কাছে অভিযোগ করেও তেমন সাড়া পায়নি আমিরাত।

একটি তেল ট্যাঙ্কার ২৭ এপ্রিল কুয়েত থেকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে তেল বহন করার সময় ইরানের হাতে আটক হয়। দ্বিতীয় দুবাই থেকে ফুজাইরাহ যাওয়ার পথে ৩ মে ইরানি বাহিনীর হাতে আটক হয়।

ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, জাহাজ আটকে সংযুক্ত আরব আমিরাত ক্ষুব্ধ হয়। তারা তাদের নিজেদের পানিসীমাকে অরক্ষিত মনে করতে থাকে।

এদিকে সাম্প্রতিক সময়ে ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্রের সাথে রাশিয়ার সম্পর্ক জোরদার হচ্ছে। চীনের সাথেও সে ঘনিষ্ঠ হচ্ছে।
সূত্র : মিডল ইস্ট আই

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com