রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

বাজেট নিয়ে আ.লীগের সংবাদ সম্মেলন শনিবার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ৯১ বার

প্রস্তাবিত ২০২০-২৪ অর্থবছরের বাজেট নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংবাদ সম্মেলন শনিবার। এদিন সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বক্তব্য দেবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। এতে আওয়ামী লীগের আগের স্লোগান ‘ডিজিটাল বাংলাদেশ’থেকে এক ধাপ এগিয়ে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে।

প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেট বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যেও ‘স্মার্ট বাংলাদেশ’গঠনে সহায়ক হবে বলে মনে করছেন আওয়ামী লীগ নেতারা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা বলেছেন, আওয়ামী লীগের এবারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ভূমিকা রাখবে এই বাজেট। এতে ধনী-গরিব সবাই উপকৃত হবে। ফলে আগামী নির্বাচনে নৌকার পক্ষে গণজোয়ার তৈরি করবে এবারের বাজেট।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com