বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন রামোস

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ১২৯ বার

পিএসজি ছাড়তে যেন সবাই উঠেপড়ে লেগেছে। অনেক দিন ধরেই লিওনেল মেসির ক্লাব ছাড়ার গুঞ্জন চলছে। চলে যেতে পারেন নেইমারও। তবে এ দুজনের আগে পিএসজি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন সের্হিও রামোস। খবর গোল ডট কমের।

তারকা ডিফেন্ডার রামোস গতকাল রাতে আকস্মিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে পিএসজি ছাড়ার ঘোষণা দেন। ফরাসি ক্লাবটিও রামোসের ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করে বিদায়ী বার্তা দিয়েছে।

বিদায়ের খবর নিশ্চিত করে টুইটারে রামোস লিখেন, ‘আগামীকালের দিনটি আমার জন্য বিশেষ। কাল আমি জীবনের আরেকটি অধ্যায়কে বিদায় জানাব। বিদায় বলব পিএসজিকে।’

এর আগে ২০২১ সালে রিয়াল মাদ্রিদ থেকে পিএসজিতে যোগ দেন রামোস। তবে প্যারিসের ক্লাবটিতে যাওয়ার পর লম্বা সময় ধরে রামোস লড়েছেন চোটের সঙ্গে। ক্লাবটির হয়ে দুই মৌসুমে সব মিলিয়ে ৫৭ ম্যাচ খেলেছেন এই স্প্যানিশ, জিতেছেন দুটি লিগ শিরোপাও। যাত্রা খুব দীর্ঘ না হলেও পিএসজিকে নিজের ঘর বলেই সম্বোধন করেছেন রামোস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com