রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

ভারতে ট্রেন দুর্ঘটনায় কয়েকজন বাংলাদেশী সামান্য আহত হয়েছে : ডেপুটি হাইকমিশন

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৭৮ বার

ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কয়েকজন বাংলাদেশী যাত্রীর সামান্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের একজন কূটনীতিক ইউএনবিকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান যে- আহত বাংলাদেশীদের সংখ্যা এখনো জানা যায়নি।

তিনি আরো বলেন, হাইকমিশনের একটি দল দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে যাচ্ছে।

উল্লেখ্য, ভারতে গত রাতে দুটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ২৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

কলকাতার প্রায় ২২০ কিলোমিটার (১৩৭ মাইল) দক্ষিণ-পশ্চিমে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া ধ্বংসাবশেষ থেকে আটকা পড়া মানুষদের উদ্ধারের সময় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। কারণ একদিকে উদ্ধারকারীরা আটকা পড়া জীবিত যাত্রীদের এবং অন্যদিকে নিহতদের লাশ উদ্ধার করছে।

এর আগে শনিবার ভোরে ওড়িশার মুখ্য সচিব পি কে জেনা একটি টুইট বার্তায় বলেছেন, দুর্ঘটনায় কমপক্ষে ৯০০ জন আহত হয়েছেন।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com