বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

সিলেটে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ১২

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ১৫৯ বার

ঢাকা-সিলেট মহাসড়কের নাজিরবাজার এলাকার কুতুবপুরে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১২ জন। বুধবার (০৭ জুন) ভোর ৬টায় এই দুর্ঘটনা ঘটে। শ্রমিকবোঝাই একটি পিকআপ ভ্যানের সাথে বালুবাহী একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষে তারা হতাহত হয়। আহত কয়েকজনকে সিলেট এম এ জি ওসমানী মে‌ডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরেকজন। সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন সিলেট ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মনিরুজ্জামান।

জানা যায়, সিলেট থেকে পিকআপ ভ্যানে করে নির্মাণশ্রমিকরা যাচ্ছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com