মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আল ইত্তিহাদে আনুষ্ঠানিক চুক্তি করলেন বেনজেমা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ১১০ বার

করিম বেনজেমা সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদের সঙ্গে ৩ বছরের চুক্তি করছেন। গতকাল মঙ্গলবার দিনভর এই গুঞ্জন ছিল। এবার আনুষ্ঠানিকভাবেই তা ঘটল। ফ্রি ট্রান্সফার হিসেবে মরুর দেশটিতে গেলেন ফরাসি ফরোয়ার্ড। খবর গোল ডট কমের।

আগামী ২০২৬ সাল পর্যন্ত সৌদি প্রো লিগের দল আল ইত্তিহাদের সঙ্গে অফিসিয়ালি চুক্তি করলেন বেনজেমা। যেখানে প্রতি বছর সম্ভাব্য ২০০ মিলিয়ন ইউরো আয় করবেন তিনি।

এর আগে এই সপ্তাহেই বেনজেমার ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের উপস্থিতিতে সান্তিয়াগো বার্নাব্যুতে তাকে ফেয়ারওয়েল দেওয়া হয়। এরইসঙ্গে গ্যালাকটিকোদের সঙ্গে ফরাসি ফরোয়ার্ডের ১৪ বছরের সম্পর্কের ইতি হয়।

এদিকে গত জানুয়ারিতে সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তি করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এছাড়া দেশটির আরেক ক্লাব আল হিলাল নাকি লিওনেল মেসিকে পেতে রেকর্ড ট্রান্সফারের প্রস্তাব দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com