রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

পেনসিলভেনিয়ায় অডিটর জেনারেল নির্বাচনে বাংলাদেশি নীনা

বাংলাদেশ রিপোর্ট
  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২০
  • ৩২৭ বার

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের অডিটর জেনারেল নির্বাচনে প্রার্থী হয়েছেন বাংলাদেশি-আমেরিকান নীনা আহমেদ। ২৮ এপ্রিল অনুষ্ঠেয় এ নির্বাচনে লড়তে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পেয়েছেন তিনি। প্রার্থী হবার জন্য তার দরকার ছিল এক হাজার ভোটারের স্বাক্ষর, নীনা পেয়েছেন ১০ হাজার। ১৮ ফেব্রুয়ারি স্বাক্ষর সম্বলিত দরখাস্ত পেনসিলভেনিয়া অঙ্গরাজ্য নির্বাচন কমিশনে জমা দেন তিনি। প্রবাসীরা জানান, ফিলাডেলফিয়া অঞ্চলে ৩০ বছরের বেশি সময় ধরে সংগঠক হিসেবে কাজ করছেন নীনা। এর আগে তিনি তিনি বারাক ওবামা প্রশাসনের এশিয়ান আমেরিকান বিষয়ক উপদেষ্টা ও ফিলাডেলফিয়া শহরের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নীনার পক্ষে মাঠে কাজ করছেন জিয়াউদ্দিন আহমেদ ও ইবরুল চৌধুরী। তারা জানান, নীনা জয়ী হতে পারলে এ রাজ্যে তিনি হবেন প্রথম নারী ও প্রথম অশ্বেতাঙ্গ অডিটর জেনারেল। নীনা বলেন, “এখন সময় হচ্ছে বিজয় ছিনিয়ে আনার। এজন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে। এ বিজয় হবে প্রতিটি বাংলাদেশির ও প্রতিটি বঞ্চিত-অবহেলিত মানুষের। কারণ, আমি সবসময় অভিবাসী সমাজের অধিকার আদায়ে কাজ করতে আগ্রহী।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com