মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহমদাবাদে বিশ্বকাপের ম্যাচ খেলবে না, জানিয়ে দিলো পকিস্তান বোর্ড

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ১২৪ বার

চলতি বছরের শেষে ভারতে হতে চলা ৫০ ওভারের এক দিনর বিশ্বকাপ ক্রিকেটে খেলা নিয়ে আগেই ছিল সংশয়। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, দল ফাইনালে না উঠলে আহমদাবাদে খেলার কোনো প্রশ্নই ওঠে না।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বিশ্বকাপ নিয়ে সমাধানসূত্র খুঁজে বের করতে যাওয়া আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে-কে সেই কথাই স্পষ্ট করে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নাজম শেঠি। বরং পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে বিকল্প স্থান হিসেবে কলকাতা, চেন্নাই এবং বেঙ্গালুরুতে খেলতে আপত্তি নেই পাকিস্তান দলের।

সম্প্রতি বিশ্বকাপ নিয়ে জটিলতা দূর করতে পাকিস্তান সফরে গিয়েছিলেন আইসিসি প্রেসিডেন্ট এবং জেনারেল ম্যানেজার জিয়োফ অ্যালার্ডিস। বাবর আজমরা বিশ্বকাপের ম‌্যাচ যাতে ভারতেই খেলেন, কোনো নিরপেক্ষ স্থানে খেলার প্রস্তাব না দেন, সে ব‌্যাপারও নিশ্চিত করে এসেছেন তারা।

পাকিস্তান বোর্ডের একটি সূত্র জানিয়েছে, ‘শেঠি আইসিসি চেয়ারম্যান এবং জেনারেল ম্যানেজারকে এটা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, একমাত্র নক-আউট পর্ব অথবা ফাইনাল ম্যাচ না হলে পাকিস্তান দল কোনো অবস্থায় আমদাবাদে খেলবে না।’

ওই কর্মকর্তা আরো বলেন, ‘পিসিবি প্রেসিডেন্ট অনুরোধ করেছেন, যদি সরকার বিশ্বকাপ খেলার বিষয়ে সবুজ সঙ্কেত দেয়, তা হলে পাকিসতান দলের ম্যাচ যেন কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরুতে দেয়া হয়।’

জানা গেছে, আহমদাবাদে খেলার বিষয়ে পাকিস্তান দলের ক্রিকেটারেরা নিরাপত্তা নিয়ে অস্বস্তিতে রয়েছেন। তাছাড়াও আইসিসির রাজস্ব বণ্টনের নীতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি, ‘কেন অস্ট্রেলিয়া বা ইংল‌্যান্ডের তুলনায় তারা লাভের কম অংশ পাবেন, তা নিয়ে প্রশ্নও তোলেন।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com