রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের বিনামূল্যে জেমিনি প্রো ও ৪০০ জিবি স্টোরেজ দিচ্ছে গুগল, যেভাবে নেবেন সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে হবে : তথ্যমন্ত্রী ভুল তথ্য মোকাবেলা এখন বড় চ্যালেঞ্জ : ডা. জাহেদ ইলিয়াস আলী গুম: ট্রাইব্যুনালে উইং কমান্ডার সাইফুর রহমানকে হাজির এবার ২৮ আগস্ট দেখা যাবে চন্দ্রগ্রহণ অ্যাডমিরাল পদে নৌবাহিনী প্রধানের পদোন্নতি রাষ্ট্রপতির একান্ত সচিব হলেন আবু আউয়াল রংপুরে ৪ মরদেহ : ছাদে পড়েছিল শিক্ষকের মরদেহ, সিঁড়িতে স্ত্রী-কন্যার, খাটের নিচে ছেলের বঙ্গোপসাগরে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে কার্গো জাহাজ ডুবি

রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় চীনা জাহাজ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ১৩৩ বার
বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ২৬ হাজার ৬২০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে চীনের পতাকাবাহী একটি জাহাজ। আজ শনিবার ভোর ৫টার দিকে এম ভি জে হ্যায় নামের জাহাজটি মোংলা বন্দরের হাড়বাড়ীয়ায় ভিড়েছে।

এর আগে ২১ মে মোংলা বন্দরের উদ্দেশে ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসে জাহাজটি। সকাল থেকেই এ জাহাজ থেকে কয়লা খালাস করে লাইটার বা কোস্টার জাহাজে করে তাপবিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব জেটিতে নেওয়া শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে টগি শিপিং-এর খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, কয়লা নিয়ে চীনের পতাকাবাহী জাহাজ এম ভি জে হ্যায় ভোর ৫টার দিকে বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার ১১ নম্বর অ্যাংকোরেজে ভিড়েছে। জাহাজ থেকে কয়লা খালাস ও পরিবহনের কাজ শুরু হয়েছে।

এর আগে গত ১৬ মে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এম ভি বসুন্ধরা ইমপ্রেসে ৩০ হাজার মেট্রিক টন ও ২৯ মে এম ভি বসুন্ধরা ম্যাজেস্টি জাহাজে ৩০ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা এসেছিল মোংলা বন্দর হয়ে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে।

এদিকে, কয়লা সংকটের কারণে গত ৫ জুন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র এবং ৯ জুন বাঁশখালী তাপবিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। এই বিদ্যুৎকেন্দ্র দুটি বন্ধ হয়ে যাওয়ার দুঃসংবাদের মধ্যেই রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য সুখবর নিয়ে মোংলা বন্দরে ভিড়ে কয়লাবাহী জাহাজ এম ভি জে হ্যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com