শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

দেশজুড়ে লোডশেডিং শূন্যের কোটায়: জয়

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ১১৫ বার

সারা দেশে লোডশেডিং এখন শূন্যের কোটায় বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এমনটা দাবি করেন।

সজীব ওয়াজেদ জয় লেখেন, ‘গত ৮ জুন থেকে সারা দেশে ব্যাপকহারে কমেছে লোডশেডিং। আস্থা রাখুন জননেত্রী শেখ হাসিনার প্রতি। জনগণের সেবা করাই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য।’

পোস্টে সংযুক্ত ভিডিওতে দাবি করা হয়, ‘৯ জুন লোডশেডিং একেবারে শূন্যের কোটায় নেমে আসে। এদিন বিদ্যুৎ উৎপাদন হয় ১২ হাজার ৫৬৮ মেগাওয়াট। ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুরে লোডশেডিং একেবারেই ছিল না। কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগে উৎপাদনে ঘাটতি হলেও লোডশেডিং দেয়নি জাতীয় লোড ডিসপ্যাচ সেন্টার। ঘাটতি ছিল মাত্র ১.০১ শতাংশ।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com