বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

টেস্টের আগে বড় দুঃসংবাদ বাংলাদেশের

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১৪১ বার

তামিমের খেলা নিয়ে ধোঁয়াশা ছিল আরও আগে থেকেই। তবুও শেষ পর্যন্ত অপেক্ষায় ছিল টিম ম্যানেজমেন্ট। ব্যাটিং ও ফিল্ডিংয়ের সময় অস্বস্তি অনুভব করায় তাকে বাইরে রেখেই একাদশ করতে যাচ্ছে বাংলাদেশ।

আনুষ্ঠানিক বিবৃতি পাঠিয়ে তামিমের ছিটকে যাওয়ার খবর দিয়েছে বিসিবি। আগামীকাল বুধবার মাঠে গড়াবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার সিরিজের একমাত্র টেস্ট। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল দশটায়। তামিমের পরিবর্তে ওপেনিংয়ে দেখা যাবে মাহমুদুল হাসান জয় ও জাকির হাসানকে।

চোটের কারণে আগেই টেস্ট থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। এবার পিঠের ব্যথার কারণে টেস্টে খেলা হচ্ছে না তামিমের।
তামিমকে নিয়ে হাথুরু বলছিলেন, ‘আমার মনে হয় সে অনুশীলন করতে যাচ্ছে। আমরা দেখব সে কেমন অনুভব করে। একদিন আগেও অনুশীলন করেছে, তখন ব্যাটিং ও ফিল্ডিংয়ের সময় অস্বস্তি অনুভব করেছে তামিম। তাই আজ সে আবার অনুশীলন করবে এবং অনুশীলনের পর তাকে পর্যবেক্ষণ করা হবে।’

এদিকে, ইনজুরি থাকলেও দলের সঙ্গে অনুশীলন করেছেন তামিম। গত রোববার নেট প্রাকটিসে ফিটনেসের পাশাপাশি ব্যাট হাতেও দেখা গিয়েছিল টাইগার এই ওপেনারকে। তবে তার ইনজুরির প্রভাব স্পষ্টই বোঝা যাচ্ছিল। কেন না অনুশীলনের মধ্যে বারবার পিঠে কোমরে হাত দিচ্ছিলেন তামিম। তবে অনুশীলনে কখনই তামিমকে পুরোপুরি স্বস্তিতে দেখা যায়নি।

আফগানদের বিপক্ষে বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), জাকির হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মাহমুদুল হাসান, শাহাদাত হোসেন, মুশফিক হাসান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com