বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

শান্তর ফিফটির পর বাংলাদেশের ১০০

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১৪৭ বার

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টস হেরে ব্যাটিং পেয়েছে টাইগাররা। ৫৮ বলে হাফসেঞ্চুরি তুলে অপরাজিত রয়েছেন নাজমুল হোসেন শান্ত। এরপর দলীয় শতকের পর শান্ত-মাহমুদুল হাসান জয় জুটিতেও ১০০ রান এসেছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১১৪ রান করেছে বাংলাদেশ।

তবে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। নিজাত মাসুদের বলে আফসার জাজাইকে ক্যাচ দেন ওপেনার জাকির হাসান (০)।

এ ম্যাচে সাকিব আল হাসান ইনজুরির কারণে অনুপস্থিত থাকায় বাংলাদেশকে প্রথমবার টেস্টে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস।

আজ বুধবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলবে দুদল। বাংলাদেশ সময় সকাল ১০টা ম্যাচটি মাঠে গড়াবে। ম্যাচে টস জিতেছেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

প্রায় এক বছর পর টেস্ট খেলতে নামছেন মাহমুদুল হাসান। তামিম ইকবালের চোট সুযোগ করে দিয়েছে এ ওপেনারকে। মাঝে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট মিস করার পর ফিরেছেন তাসকিনও। আফগানিস্তান দলে দুজনের অভিষেক হচ্ছে। অলরাউন্ডার করিম জানাত ও ডানহাতি পেসার নিজাত মাসুদের এটি প্রথম টেস্ট।

আফগানদের বিপক্ষে এর আগে একটি মাত্র টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। তবে অতীত স্মৃতি মোটেও সুখকর নয়। ২০১৯ সালে চট্টগ্রাম টেস্টে ২২৪ রানের বড় ব্যবধানে হারের তেতো স্বাদ পেতে হয়েছিল স্বাগতিকদের।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, মুশফিকুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, জাকির হাসান, শরীফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ: হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), ইব্রাহিম জাদরান, আবদুল মালিক, নাসির জামাল, আফসার খান, করিম জানাত, জহির খান, আমির হামজা হোতাক, ইয়ামিন আহমেদজাই, নিজাত মাসুদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com