বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

শান্ত-জাকির জুটিতে বড় ব্যবধানে এগিয়ে বাংলাদেশ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১৪১ বার

সিরিজের একমাত্র টেস্টে সফরকারী আফগানিস্তানের বিপক্ষে স্বস্তিতে রয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার মিরপুরে ম্যাচের ‍দ্বিতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে নাজমুল হোসেন শান্ত ও জাকির হোসেনের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে টাইগাররা।

আগের ইনিংসটা যেখানে শেষ করেছিলেন শান্ত, সেখান থেকেই যেন আজ শুরু করলেন। কোনো দ্বিধা নেই, জড়তা নেই; সাচ্ছন্দ্যে, আগ্রাসী মেজাজে। ফল পেতেও দেরি হয়নি। আগের ইনিংসে ৫৮ বলে অর্ধশতক স্পর্শ করলেও আজ পেয়েছেন ৬১ বলে। দেখা যাক প্রথম ইনিংসের মতো এ ইনিংসেও শতক তুলে নিতে পারেন কিনা!

এদিকে অর্ধশতক ছুঁয়েছেন জাকির হাসানও। যদিও প্রথম ইনিংসে আউট হয়েছিলেন মাত্র ১ রান করে। তবে দ্বিতীয় ইনিংসে সুযোগ পেয়ে তা আর হেলায় হারাতে চাননি। মাত্র ৫৬ বলেই তুলে নিয়েছেন ফিফটি। তিন ম্যাচের ক্যারিয়ারে যা তার দ্বিতীয় অর্ধশতক। শতকও আছে একটা। এ ম্যাচেও সুযোগ আছে।

শান্ত-জাকিরের দু’জনের জোড়া অর্ধশতকে ভালো অবস্থানে দলও। ১ উইকেটে ১৩৪ রান এসেছে দ্বিতীয় ইনিংসে। ফলে প্রথম ইনিংস থেকে পাওয়া ২৩৬ রানের লিড এখন বেড়ে দাঁড়িয়েছে ৩৭০ রানে। অর্থাৎ বড় সংগ্রহ পেতে যাচ্ছে বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে শান্ত ও জাকির দু’জনই ৬৪ বল করে মোকাবেলা করে তুলেছেন সমান ৫৪ রান। তবে ইনিংসের শুরুতে দ্রুত রান তুলতে গিয়ে ১৩ বলে ১৭ রান করে আউট হন মাহমুদুল হাসান জয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com